, |

মূলপাতা জাতীয়

সাগরে লঘুচাপ, ৩ ঘণ্টায় ঢাকায় ৭১ মিলিমিটার বৃষ্টি


প্রকাশের সময় :22 September, 2025 12:46 : PM

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। এ অবস্থায় ঢাকাসহ উপকূলীয় জেলাগুলোয় রবিবার রাত থেকে ভারী থেকে অতিভারী বর্ষণ হচ্ছে। এদিকে সকালে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তিনি বলেন, এই লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা নেই। তবে ২৪ তারিখ যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এতে বৃষ্টি বাড়বে কি না, সেটা পরবর্তীতে জানা যাবে।

হাফিজুর রহমান বলেন, ঢাকায় আজ ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অন্যদিকে রবিবার দিবাগত রাত ১২ থেকে ভোর ৬টা পর্যন্ত ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এদিকে ভোর থেকে টানা কয়েক ঘণ্টার লাগাতার ভারী বৃষ্টিতে রাজধানীর রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে কর্মজীবী মানুষসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।


আরও খবর