, |

মূলপাতা জাতীয়

সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ


প্রকাশের সময় :18 August, 2025 2:35 : PM
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

আনিছুর রহমান রুবেল, সিরাজদিখান প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ আগস্ট সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
ফরিদ আহমেদ বাঁধন ও মোহাম্মদ সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা কৃষি কর্মকর্তা আবু সাইদ শুভ্র উপজেলা প্রকৌশলী মোঃ আসিফ উল্লাহ সমাজসেবা কর্মকর্তা সুমন মধু যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম ভূঁইয়া পরিসংখ্যান কর্মকর্তা কামরুননেছা,সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বলেন, > “মাছ আমাদের একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, যা শরীরের পুষ্টি ও মেধা বিকাশে সহায়তা করে। তবে আজ আমরা সেই দেশি মাছ সহজে পাচ্ছি না। এর অন্যতম কারণ হলো—অভয়াশ্রমগুলোর বিলুপ্তি। দেশি মাছ সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে হলে আরও বেশি করে অভয়াশ্রম গড়ে তুলতে হবে।”অনুষ্ঠানের শুরুতে উপজেলা সম্প্রসারিত ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ উপলক্ষে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ থেকে ৩০ কেজি পোনা মাছ উপজেলার জলাশয়ে অবমুক্ত করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষি হিসেবে তিন জনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন: মাওলানা নুরুল হক – রশুনিয়া ইউনিয়ন,ফজল করিম – কেয়াইন ইউনিয়ন,মোহাম্মদ আলী বেপারি – ইছাপুরা ইউনিয়ন
বাংলাদেশের প্রায় ২ কোটি জনগণ, যার মধ্যে প্রায় ১৪ লক্ষ নারী, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে জড়িত।
জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান উল্লেখযোগ্য—
জিডিপিতে অবদান: ২.৫৩%কৃষিজ জিডিপিতে: ২২.২৬%
মৎস্য খাতে প্রবৃদ্ধি: ২.৮১% বিশ্বপরিসরে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গর্বের: ইলিশ আহরণে ১ম
অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে ২য় তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ, এশিয়ায় ৩য় বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম ও সামুদ্রিক জলাশয়ে ক্রাস্টাসিয়া আহরণে ৮ম।


আরও খবর