, |

মূলপাতা জাতীয়

সিরাজদীখানে বিসিক কেমিক্যাল পার্ক পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা


প্রকাশের সময় :16 August, 2025 11:23 : PM

নিজস্ব  প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গোয়ালখালী বিসিক কেমিক্যাল শিল্প নগরী পার্কে ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার (১৬ আগস্ট ) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত তিনি এ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার,অতিরিক্ত পুলিশ সুপার মুন্সিগঞ্জ (প্রশাসন ও অপস) কাজী হুমায়ুন রশিদ, এসেন্সিয়াল ড্রাগস’র এমডি মোঃ আব্দুস সামাদ মৃধা,বিসিক কেমিক্যাল’র পিডি মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) মোহাম্মদ ইব্রাহিম মিয়া এবং সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিকসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রায় ১০০-১৫০ জন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “সরকারি রোডম্যাপ অনুযায়ী বিসিক কেমিক্যাল শিল্প পার্কের ভ্যাকসিন প্রজেক্ট ও নতুন ফার্মাসিউটিক্যাল স্থাপন করতে হবে। প্রজেক্টটি চালু হলে স্থানীয় মানুষের কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে এবং জনগণ সরাসরি উপকৃত হবে।”

তিনি আরও জানান, প্রকল্প এলাকায় কোথায় কী স্থাপন হবে সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বিসিকের পিডি মোঃ হাফিজুর রহমান জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫-এর মধ্যে প্রকল্পের সকল কার্যক্রম সম্পন্ন হবে।


আরও খবর