, |

মূলপাতা জাতীয়

বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি


প্রকাশের সময় :6 August, 2025 12:33 : PM

নিজস্ব প্রতিবেদক: বিগত ৩ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চাওয়ার পরিপ্রেক্ষিতে এসব তথ্য চাওয়া হয়। সম্প্রতি নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

মামলার তদন্তে এর আগে পিবিআই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েছিল। এবার নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল।

সংশ্লিষ্টরা জানান,তথ্য সংগ্রহ করার জন‌্য ইসি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ সকল জেলা প্রশাসককে কাছে চিঠি দিয়েছে। তথ‌্য আসার পর তা পিবিআইকে দেওয়া হবে।

ইসি সূত্রে জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগর থানার ওই মামলা হয়েছে। এ নিয়ে তদন্তের জন্য সবশেষ তিন জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/সকল মেট্রোপলিটনের নির্বাচনী এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়োজিত ম্যাজিস্ট্রেদের তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।


আরও খবর