বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |

মূলপাতা খেলাধুলা

সিরাজদিখানে সৈয়দপুর পশ্চিম পাড়া ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।


প্রকাশের সময় :৩ মে, ২০২৫ ১২:৪৮ : পূর্বাহ্ণ

আনিছুর রহমান রুবেলঃ স্টাফ রিপোর্টার

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগান কে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে সৈয়দপুর পশ্চিম পাড়া ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২ মে বিকাল ৩টায় কে সি রোড সংলগ্ন মাঠ প্রাঙ্গণে, সৈয়দপুর পশ্চিম পাড়া যুব সমাজের আয়োজনে, এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেন বুলেটের সভাপতিত্বে,খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য, ইঞ্জিনিয়ার মাশরুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সদস্য ইশফাক হোসেন।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মোঃ জসিম উদ্দিন খান খোকন, বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী দেওয়ান মোঃ খালিদ হোসাইন,অঙ্গীকার সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক, শাহ নেওয়াজ শান্ত,রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান,সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ প্রমূখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মোঃ মাহবুবুর রহমান কাজল,মোঃ শফিকুল ইসলাম খোকন,মোঃ সাইফুল খান নিরব,মাহামুদ হাসান জনি ও মেহেদী হাসান ঝংকন কাজী
এছাড়াও সিরাজদিখান উপজেলা ও রাধানগর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ওবিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন, সৈয়দপুর সুপার 11 ও সৈয়দপুর রাইডার।
খেলার ট্রাইবেকারে বিজয় লাভ করেন সৈয়দপুর সুপার এলিভেন। সৈয়দপুর সুপার ১১- ৪ সৈয়দপুর রাইডার ৩


আরও খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭