মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সমিতির সভাকক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়।
এসময় ক্রিকেট খেলায় বেলী দলকে চ্যাম্পিয়ন পুরস্কার ও গোলাপ দলকে রানার্সআপ পুরস্কার দেওয়া হয়। বেলী দলের অধিনায়ক ইমরান হোসেনের হাতে পুরস্কার তুলে দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান মৃধা। দু’দলের খেলায় ১০ জন খেলোয়াড়ের মধ্যে ৬ জনের খেলা অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির ১নং সদস্য ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চেীধুরী, বেলী দলের তুখোড় খেলোয়াড় ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তুহিন, আইনজীবী সমিতির সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহাবুবুল আলম সুমন, সমিতির সদস্য অ্যাডভোকেট মো.নাছিরউদ্দিন সহ বেলী দলের সকল খেলোয়াবৃন্দ।
এসময় অ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধূরী বলেন, খেলাধুলায় মানুষের শরীর ও মন ভালো রাখে। খেলাধুলা করলে মানুষের খারাপ দিক দূর হয়ে ভালোর চিন্তায় মনোযোগী হয়। তাই আমাদের সকলের খেলাধুলা করা উচিত। প্রতি বছর আইনজীবী সমিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খেলা হয়। এতে সমিতির সদস্যরা অংশ গ্রহণ করে। প্রসঙ্গত: গেলো ৩০ অক্টোবর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। গেলো ১২ নভেম্বর ’বেলী দলের’ সাথে ’গোলাপ দলের’ সিক্স এ সাইড ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বেলী দল চ্যাম্পিয়ন হন।
