আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য ছিল— “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়”। প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, এলজিইডি কর্মকর্তা আসিফ উল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে রুম্পা ঘোষ বলেন,বর্তমান
প্রতিযোগিতামূলক বিশ্বে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং দক্ষ জনশক্তির সমন্বয়ের মাধ্যমে কর্মক্ষেত্রে সময় ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে উৎপাদনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল হবে। ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায়ে কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক ও উদ্ভাবনী চিন্তার প্রসার ঘটাতে হবে।
এসময় দিবসটি পালনের মধ্য দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।