, |

সর্বশেষ

  • No news available

মূলপাতা জাতীয়

কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির


প্রকাশের সময় :22 September, 2026 4:54 : PM

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন তিনি।রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে। দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।

পাশাপাশি বেকারত্ব সৃষ্টি করে—এমন শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি। সাক্ষাতে আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান উপাচার্য। আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন রাষ্ট্রপতি।


আরও খবর