আনিছুর রহমান রুবেলঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগরে ঐতিহ্যবাহী ৫৩২তম শ্রীশ্রী রক্ষা কালী পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫ টায় শেখরনগর শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটির আয়োজনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, শতবর্ষেরও অধিক সময়ের ঐতিহ্য বহনকারী এই পূজা উৎসব সফলভাবে সম্পন্ন করতে সংসদ সদস্য (মুন্সীগঞ্জ-১) শেখ মোঃ আব্দুল্লাহ্ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। এছাড়াও জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, পুলিশ সুপার মুন্সীগঞ্জ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এ.ডি.এম), সহকারী পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার সিরাজদিখান ও শ্রীনগর, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজদিখান থানা ও শ্রীনগর থানা, এসিল্যান্ড সিরাজদিখান ও শ্রীনগরসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এ সময় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং বিএনপি’র দুই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন,শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল,শ্রী শ্রী মা রক্ষা কালী মন্দিরের সভাপতি রতিন চন্দ্র দাস,সাধারণ সম্পাদক ধীরেন চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক রাম দাস ও কোষাধ্যক্ষ দীপঙ্কর চন্দ্র দাস প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু বিশ্বব্দনন্দ চক্রবর্তী, অনিল বিশ্বাস স্বপন চক্রবর্তী ও নির্মল বিশ্বাস সহ শেখরনগর ঋষি পঞ্চায়েত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতার ফলে পূজা উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।