, |

মূলপাতা চিকিৎসা ও স্বাস্থ্য

মুন্সীগঞ্জের সাবেক এমপি মহিউদ্দিন আহমেদ আর নেই


প্রকাশের সময় :10 March, 2026 9:35 : PM

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে দীর্ঘ সময় স্থানীয় সরকার ও জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মহিউদ্দিন আহমেদ। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচবার দায়িত্ব পালন করেন। পরে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মুক্তিযুদ্ধের সময় জেলার সংগঠকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম সক্রিয় ব্যক্তি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয়।সাবেক সাংসদ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আরও খবর