, |

মূলপাতা জাতীয়

শ্রীনগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল


প্রকাশের সময় :20 December, 2025 5:58 : PM

আনিছুর রহমান রুবেলঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নে তন্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন তন্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান এবং শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর নুরুজ্জামানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা মরহুম শরিফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর