, |

মূলপাতা জাতীয়

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি


প্রকাশের সময় :21 August, 2025 12:06 : PM

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লিবিয়া ফেরত বাংলাদেশিরা লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি। বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

অভিবাসন নিয়ে কাজ করা ব্র‍্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন বলেন, লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে। সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন।

দেশে ফেরার পর শাহজালাল বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ১৭৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশির বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে বেশিরভাগই লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।


আরও খবর