, |

তরুন প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর


প্রকাশের সময় :17 January, 2025 11:30 : PM

আনিছুর রহমান রুবেলঃমুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,তরুন প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ।

তাদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে।এরাই পারে সকল বৈষম্য দূরিকরণ সহ সকলস্থরে বৈপ্লবিক পরিবর্তন আনতে।

এছাড়াও সমাজের সকল অসংগতি দূরি করনে তরুন দের বিকল্প নেই। তিনি আজ শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢালী আম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন,

পরে কলেজটির আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রক্তণ শিক্ষার্থীদের উদ্দেশ্য কলেজটির স্মৃতি চারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।।
ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক বিএনপির কেন্দ্রীয় সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মোঃ শফিক রেহেমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সহ অন্তবর্তিকালিন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

এসময় কলেজটির প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রুপ নেয়। দিনব্যাপী খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি ছাড়াও কনসার্টে সঙ্গিত পরিবেশন করেন বাংলাদেশের সুনামধন্য শিল্পিরা।


আরও খবর