সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি :
নানা আয়োজনের মধ্য দিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানের খাসমহল বালুচর দক্ষিণ পাড়া হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগ পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এসময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া, মিলাদ ও তবারক বিতরণ করা হয়।
একুশের চেতনাকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।ভোর থেকেই ফুল নিয়ে রাস্তায় ছাত্রছাত্রীদের প্রভাতফেরিতে মুখরিত হয় পুরো এলাকা। শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে, হাতে ফুলের ডালা ও ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায় হাসিনা প্রি ক্যাডেট একাডেমির ছোট ছোট বাচ্চাদের।
এসময় উপস্থিত ছিলেন হাসিনা প্রি ক্যাডেট একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম প্রিয়া, আরো উপস্থিত ছিলেন মো: শাহিন, হাসিনা আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: শাহপরান, সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম আবির, সহকারী শিক্ষক কিবরিয়া, সহকারি শিক্ষক ফয়সাল, সককারী শিক্ষক আবু তাহির, সহকারি শিক্ষিকা ইয়াসমিন প্রমুখ।
বাংলা ভাষায় বাঙালির মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এই দিনে দিবসটির প্রথম প্রহরে, বীর শহীদদের স্মরণ করেছে, রক্তে রাঙা চিরচেনা একুশ এখন শুধু বাঙালি জাতিরই নয়, সাড়া পৃথিবীর সম্পদ, ঐতিহ্য, অহংকার ও গর্বের বিষয়। একুশ জাতির জীবনে আত্নত্যাগ, শোকাবহ, গৌরবোজ্জ্বল, অহংকারে মহিমান্বিত চিরস্মরণীয় একটি দিন।
এই দিবসটিকে ঘিরে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, চিত্রাঙ্কন, একুশের উপর আলোচনাসহ নানা প্রতিযোগিতার ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।