, |

মূলপাতা জাতীয়

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড


প্রকাশের সময় :28 July, 2026 11:49 : AM

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় দেন। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক। পরে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। একই বছরের ৬ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।বিচার চলাকালে এ মামলায় রাষ্ট্রপক্ষের সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।

মামলার নথিতে বলা হয়েছে, আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস কে সুর চৌধুরী এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের বিবরণী ২১ কার্যদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ দিয়েছিল দুদক। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি সেই বিবরণী জমা দেননি। এরপর ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

 


আরও খবর